মোহাম্মদ সিরাজ মিয়া
বায়তুন নূর জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ ও সূত্রাপুরের লৌহ ব্যবসায়ী হাজী মোহাম্মদ সিরাজ মিয়া (লাল বাদশা) সাহেবের আজ ১১ জানুয়ারী শুক্রবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বায়তুন নূর জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মরহুম সিরাজ মিয়া ফটো সাংবাদিক মো. হাবিবুর রহমান ও এডভোকেট মো. মজিবুর রহমানের পিতা।
