শেখ মোহাম্মদ আব্দুল হাকিম
দৈনিক ইত্তেফাক, রেডিও টুডের জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদের পিতা ডা. আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল হাকিমের কুলখানি উপলক্ষে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ আজ শুক্রবার বাদ জুমা ভালুকা উপজেলার গোয়ারী গ্রামে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। মিলাদ মাহফিলে তার পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
