টিএমএসএস’র বাজেট অনুমোদন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪১
বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর বার্ষিক সাধারণ সভায় ২০১২-১৩ অর্থবছরের জন্য প্রায় দুই হাজার ছয়শ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়। সমপ্রতি সংস্থার ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় আল্লামা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদ এ বাজেট অনুমোদন করে। সকাল সাড়ে ৯টায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে টিএমএসএস-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদা বেগমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সভায় ২০১১-১২ অর্থবছরের স্থিতিপত্র উপস্থাপন অডিট ফার্ম নিয়োগ ও নির্বাচন বিষয়ে আলোচনা করেন পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা হোসেন। বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান সাবেক সচিব প্রফেসর মোহাম্মদ সিরাজুদ্দিন, বিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার এবং টিএমএসএস-এর বিভিন্ন বিভাগ, ডমিন, শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান, ভেঞ্চার প্রধানগণ, আমন্ত্রিত অতিথি এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য, আজীবন সদস্য, পরামর্শক, উপদেষ্টা, সংস্থার পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সাধারণ সভায় বিগত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, স্তিতিপত্র উপস্থাপন এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য ২৫,৪৪,৮৪,৮৩,০০০ (দুই হাজার পাঁচশ চুয়াল্লিশ কোটি চুরাশি লাখ তিরাশি হাজার) টাকার বাজেট অনুমোদন করা হয় ।