বিয়ের আগে জাতীয় পরিচয় পত্র দেখে বয়স নিশ্চিত হওয়ার আহ্বান

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪১
রাজশাহী ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক বরেন্দ্র উন্নয়ন ফোরামের উদ্যোগে বেসরকারি সংস্থা ‘স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্টে’র সহযোগিতায় সমপ্রতি পুঠিয়া উপজেলা হলরুমে স্থানীয় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ রেজিস্ট্রার ও পুরোহিতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জিসিএ সভাপতি আলহাজ্ব আদম আলী সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র উন্নয়ন ফোরামের প্রশিক্ষণ কর্মকর্তা হাফিজ উদ্দীন পিন্টু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুত্ফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আহম্মদ উল্লাহ। এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আনসার ভিডিপি অফিসার মোঃ মুনসুর রহমান, এসকেএফ জেসমিন খাতুন, উপজেলা কাজী সমিতির সভাপতি জনাব আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অম্বর কুমার প্রমুখ বক্তব্য রাখেন। স্থানীয় প্রশিক্ষক দলের সদস্য আবুল হোসেনের সঞ্চালনায় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন যুব সহায়ক দলের সদস্য মোহাইমিনুল ইসলাম। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ রেজিস্ট্রার ও পুরোহিতদের জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র দেখে বয়স নিশ্চিত হওয়ার আহ্বান এবং সরকারি প্রতিষ্ঠানে মনিটরিং জোরদার করার অনুরোধ জানানো হয়। সকল ধর্মের জন্য একই বিবাহ আইনের প্রয়োজনীয়তা উল্লেখ করে হিন্দু বিবাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সভায় পুঠিয়া ও চারঘাট উপজেলার নিকাহ রেজিস্ট্রার ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।