বোচাগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ পালন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪১
‘নারী নির্যাতন রোধ করি, সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা করি’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি বোচাগঞ্জ উপজেলা আরডিআরএস অফিস হলরুমে নারী অধিকার ইউনিটের আয়োজনে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আরডিআরএস পেশাজীবী সংগঠন সভাপতি মো. আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম শামসুন নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি দৈনিক ইত্তেফাকের বোচাগঞ্জ প্রতিনিধি মো. সফিকুল আলম, আরডিআরএস পেশাজীবী সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ আনিসুর রহমান, সেতাবগঞ্জ কলেজের অধ্যাপক মো. আক্কাস আলী, সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর নাজমা ফেরদৌস পুতুল, বোচাগঞ্জ আরডিআরএস-এর এম.আই.এস. অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ। বক্তারা এ সময় নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি রোধসহ বিভিন্ন সমস্যা রোধে পরামর্শ দেন।