রংপুরের পীরগাছায় ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে পরিবেশবান্ধব টেকসই প্রযুক্তির উন্নয়ন, শস্য বহুমুখীকরণ এবং নতুন নতুন কৌশল উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য এলাকায় খাদ্য ও শস্য স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে গত বুধবার ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় উপজেলার পারুল ইউনিয়নের কৃষকদের এক কর্মশালা ও বীজ ক্রয়ের জন্য নগদ অনুদান বিতরণ করা হয়।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষি সমপ্রসারণ অফিসের উপ- পরিচালক কৃষিবিদ ফিরোজ আহম্মেদ।
কর্মশালা শেষে ওই ইউনিয়নের মহিষমুড়ি এলাকার ৭৮ জন কৃষককে হাইব্রিড ধান চাষের জন্য একর প্রতি বীজ ক্রয়ের জন্য নগদ ১৬৮০ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের ৩২২ একর জমির ৭৯৭ জন কৃষককেও ওই পরিমাণ করে টাকা প্রদান করা হয়। পরবর্তীতে এ সকল কৃষককে সার, সেচ ও কীটনাশক এর জন্য অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।
