চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেন্দ্রীয় মহিলা উন্নয়ন ফেডারেশনের বার্ষিক সম্মেলন-২০১২ অনুষ্ঠিত হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের অতিদরিদ্র মহিলা উন্নয়ন কর্মসূচি প্রকল্পের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন ফেডারেশন ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মহিলা উন্নয়ন ফেডারেশনের সভাপতি মোছাঃ সখের বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-পরিচালক কাজী মাজেদ নওয়াজ, এ্যাডভোকেট আফতাব উদ্দীন ও মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। এ সম্মেলনে দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৩৩টি মহিলা উন্নয়ন সংগঠনের প্রায় ৫ শতাধিক মহিলা কর্মী অংশ নেন।
