নারীর ক্ষমতায়নে রায়পুরে মহিলা পরিষদের সভা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪২
গত শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারীর ক্ষমতায়ন ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আবু জাফর মিয়া, দীঘলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতীশ কুমার দাস, মহিলা পরিষদের সামছুন্নাহার নিহার, হাওয়া বেগম, সাংবাদিক মনিরুজ্জামান মন্নু প্রমুখ। মতবিনিময় সভায় রায়পুর ইউনিয়নের নারী কমিউনিটি লিডার ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ৬০ জন উপস্থিত ছিলেন।