আমতলীতে বেসরকারি সংস্থা সিএমইএস কিশোরী অভিযানের আয়োজনে গতকাল উপজেলার চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিশোরী অভিযানের বিভিন্ন সদস্যদের নিয়ে যৌথ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান কবির। সমাবেশে প্রজনন স্বাস্থ্য জেন্ডার শিশু যৌন নির্যাতন রোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে কিশোরী অভিযানের চারণ দলের সদস্যরা সামাজিক সচেতনতামূলক একটি নাটক প্রদর্শন করেন।
