আমার লেখা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪৩
টাকা চেয়ে পিতার নিকট পত্র লিখ। পরীক্ষার উপযোগী নিচের পত্রটি তৈরি করে পাঠিয়েছে বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী অর্নব সেন বড়ুয়া। পার্বত্য চট্টগ্রাম তারিখ: ০১২.০১.১৩ইং শ্রদ্ধেয় বাবা প্রথমেই আমার প্রণাম গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার কথামতো আমি গতকাল হোস্টেলে সিট নিয়েছি। এখানে হোস্টেলের সিটের জন্য এবং খাওয়াদাওয়া বাবদ অগ্রিম ২০০০ টাকা দেওয়ার নিয়ম রয়েছে। তাই আমার পত্র পাওয়া মাত্র হোস্টেলের জন্য ২০০০ টাকা ও আমার অন্যান্য খরচের জন্য ১৫০০ টাকা সবমিলিয়ে ৩৫০০ টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিবেন। এখানে ভর্তি হওয়ার পরপরই কয়েকজন শিক্ষক এবং আমার সমবয়সী শিক্ষার্থীর সাথে পরিচয় হয়েছে। আমি তাদের সাথে থেকে খুবই আনন্দ পাচ্ছি। পরিচিত সমবয়সীদের আচরণে বুঝতে পারলাম তারা আমার খুব ভালো বন্ধু হবে। ভর্তির সময় তারা আমাকে খুব সহযোগিতা করেছে। দু একদিন পরেই ক্লাশ শুরু হবে। আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থেকে নিয়মিত ক্লাশ করতে পারি। মাকে আমার সালাম দিবেন এবং দোয়া করতে বলবেন। ইভা ও নদীর প্রতি আদর রইল। তারা যাতে ঠিক মতো পড়াশোনা করে সেদিকে লক্ষ রাখবেন। আজ এখানেই শেষ করছি। তোমার আদরের অর্নব ডাক টিকেট প্রেরক, অর্নব সেন বড়ুয়া বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা প্রাপক জিত সেন বড়ুয়া পো:+ উপজেলা: লাকসাম জেলা:কুমিল্লা।