নরসিংদীতে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে কর্মশালা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪৩
গতকাল রবিবার সকালে নরসিংদী জেলা পরিষদ মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম। প্রারম্ভিক বক্তব্য রাখেন সাংবাদিক সালিম সামাদ। কর্মসূচীর লক্ষ্য-উদ্দেশ্য ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে বক্তৃতা করেন ইউএনডিপির প্রোগ্রাম এনালিস্ট মাজেদা হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নরসিংদী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে মাহমুদা খানম, সাংবাদিক নিবারণ রায়, সরকার আদম আলী, ফারুক মিয়া, মাজহারুল পারভেজ মন্টি প্রমুখ। আলোচনায় অংশ নেন সাংবাদিক বিশ্বজিত্ সাহা, আবুল ফায়েজ, তোফাজ্জল হোসেন, মো. হুমায়ূন শাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় এডিসি সুরাইয়া বেগম বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষেরই দায়িত্ব রয়েছে। তবে এর মধ্যে সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।