বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ অ্যাডভোকেসি সভা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪৪
নীলফামারীর ডিমলায় গত সোমবার উপজেলা পরিষদ হলরুমে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনের সার্বিক সহযোগিতা করেন উদয়াঙ্কুর সেবা সংস্থা ইউএসএস ও প্লান বাংলাদেশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল করিম, ডিমলা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার হোসেন মানিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা ইউএসএস নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা, কাজী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।