ত্রিমাত্রিক চিত্রকর্ম বা থ্রিডি পেইন্টিংয়ের কথা হয়তো অনেকেই শুনে থাকবেন। এ ধরনের পেইন্টিং বা চিত্রকর্মে কোনো একটি বিষয় বা চিত্রকে এমনভাবে ফুটিয়ে তোলা হয় যা দেখতে অনেকটাই সত্যিকারের সামগ্রীর মতো বিভ্রম তৈরি করে। আর এই থ্রিডি পেইন্টিংয়েরই সবচেয়ে বড় সংস্করণ এবার ফুটিয়ে তুলেছে ক্যারেলিয়া বিজনেস হোটেল নামে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি আবাসিক হোটেল। বহুতল ভবনের পুরোটা জুড়েই ফুটিয়ে তোলা এই চিত্রকর্মে এমন একটি অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে যাতে করে দূর থেকে পুরো ভবনটিকেই একটি স্যুটকেসের মতো দেখতে মনে হয়। আর বিশ্বের বৃহত্তম এই ত্রিমাত্রিক চিত্রকর্মটির আয়তন দাঁড়িয়েছে ১৫,৬৮২ বর্গমিটার বা ১,৬৮,৮০০ বর্গফুট।
