ফুলবাড়িতে আদিবাসী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪৪
বেসরকারি সংস্থা অক্সফাম জিবি বাংলাদেশের সহযোগিতায় সমপ্রতি পল্লীশ্রী সংস্থার ডাইভারসিটি এন্ড এথনিক মাইনোরিটি লিডারশীপ ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে পড়ুয়া আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীশ্রী সংস্থার নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. জাহান আরা বেগম, সংস্থার ব্যবস্থাপক সেলিম রেজা। অনুষ্ঠানে স্কুল পড়ুয়া ৩৬ জন এবং কলেজ পড়ুয়া ২৩ জন আদিবাসী ছাত্র-ছাত্রীর মাঝে এককালীন শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়।