শনিবার নাসিরনগর উপজেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শিখা সমাজ কল্যাণের উদ্যোগে সংস্থার কুণ্ডা কার্যালয় চত্বরে দিনব্যাপী গবীর ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরওয়ার আলমের নেতৃত্বে দিনব্যাপী প্রায় শতাধিক রোগীর চিকিত্সাপত্র ও সকল রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিত্সা সেবার উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান আহসানুল হক মাস্টার।
