পরকীয়ায় দাউদকান্দিতে দুই খুন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৭
স্ত্রীর পরকীয়ার কারণে দাউদকান্দিতে স্বামী খুন হয়েছেন। এদিকে মায়ের পরকীয়ার কারণে সন্তান খুন হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রকাশ, গত ৯ জানুয়ারি দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামে হুমায়ুন কবির(৪২) তার স্ত্রী জীবননেছা এবং তার প্রেমিক পারভেজের হাতে নিজগৃহে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। নিহত হুমায়ুন কবিরের মা গোলবাহার বেগম বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা করলে পুলিশ হুমায়ুন কবিরের স্ত্রী জীবননেছাকে গ্রেপ্তার করে। এদিকে একই উপজেলার নিশ্চিতপুর গ্রামের প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম ৯ জানুয়ারি দিবাগত রাতে তার সাত বছরের পুত্র শুভকে নিজ গৃহে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।