বরিশালে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল ঘোষণা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৮
জেলায় সম্মিলিত আইনজীবী পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে আওয়ামী আইনজীবী পরিষদ। এডভোকেট শান্তিরঞ্জন চক্রবর্তীকে সভাপতি ও এডভোকেট গোলাম কিবরিয়া বাদলকে সাধারণ সম্পাদক প্রার্থী করে প্যানেল ঘোষণা করা হয়। বুধবার রাতে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সভার মাধ্যমে নতুন এ প্যানেল কমিটি ঘোষণা করা হয়। প্যানেল কমিটি ঘোষণা করেন সভার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মানবেন্দ্র বটব্যাল। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র শওকত হোসেন হিরন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুছ, এডভোকেট আব্দুল গাফ্ফার খান, এডভোকেট আব্দুর রশিদ খান, এডভোকেট খলিফা সাইদুর রহমান, এডভোকেট গিয়াসউদ্দিন কাবুল ও এডভোকেট আনিসউদ্দিন শহীদ। কমিটির অন্য পদপ্রার্থীরা হলেন—সহ-সভাপতি নাসিরউদ্দিন ভুইয়া ও মজিবুর রহমান তালুকদার, যুগ্ম-সম্পাদক হালিমা বেগম হ্যাপী ও মাইনুল ইসলাম বাবুল এবং অর্থ সম্পাদক জামাল হোসেন। সাধারণ সদস্য পদে রয়েছেন- ফাহাদ এম এ বাশার, প্রদীপ কুমার রায় উজ্জল ও আতিকুর রহমান জুয়েল। ১৫ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।