মির্জা ফখরুলের মুক্তির দাবিতে আজ কুমিল্লায় বিক্ষোভ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৮
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হয়রানির প্রতিবাদে আজ শনিবার বিকাল ৩টায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। কুমিল্লা টাউন হল মাঠে ‘মির্জা ফখরুল মুক্তি পরিষদ-কুমিল্লা’ এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।