হরিণাকুণ্ডুতে নসিমন চালকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:১৫

হরিণাকুণ্ডু উপজেলার ফলসী গ্রামের ধান ক্ষেত থেকে সোমবার বুলবুল আহমেদ মিলন নামের এক নসিমন চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলন হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের আজিজুর রহমান মনার ছেলে। বর্তমানে সে সদর উপজেলার গাগান্না গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছিল।

ঝিনাইদহের শৈলকূপা সার্কেলর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, সকালে ধানক্ষেতে গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থান থেকে এনে গলা কেটে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে গেছে।