সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৯
গাঁজা বিক্রেতার জরিমানা কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা \ পটুয়াখালী র্যাব-৮ বৃহস্পতিবার নীলগঞ্জ ইউনিয়নের আবাসন কেন্দ্রে অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ আঃ রশিদ (৪০) নামক এক মাদক বিক্রেতাকে আটক করেছে। ঐদিন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের আদালতে হাজির করলে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নাচোলে ২১ মটরযান চালককে জরিমানা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ নাচোলে ভ্রাম্যমাণ আদালত ২১ মটরযান চালককে ৪ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ১০ জানুয়ারি নাচোল-আমনুরা সড়কের সুইটি ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমী। নড়িয়া উপজেলা ক্যাবল অপারেটর কমিটি গঠন নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলায় বৃহস্পতিবার নড়িয়া উপজেলা ক্যাবল অপারেটরের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভাপতি আহম্মেদ জুলহাস, সহ-সভাপতি লিটন লস্কর, হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সহ-সাধারণ সম্পাদক রুবেল মাদবর, সাংগঠনিক সম্পাদক জেড, এইচ খান ডিকেন, সহ-সাংগঠনিক সম্পাদক রোমান হাওলাদার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল দেওয়ান, প্রচার সম্পাদক রাসেদুল হক নিরু, তথ্য ও গবেষণা সম্পাদক শরীফ ওহিদুজ্জামান উজ্জল। কার্যকরী সদস্য: বাদল কাজী, মো. আবুল কাশেম, মেহেদী হাসান ও মো. বারেক। ভালুকায় কৃষকদলের নতুন আহবায়ক কমিটি ভালুকা সংবাদদাতা \ সিরাজুল ইসলাম ঢালীকে আহ্বায়ক ও আব্দুল খালেককে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৮৭ সদস্যবিশিষ্ট ভালুকা উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির অপরাপর যুগ্ম আহবায়করা হলেন: আলাউদ্দিন মৃধা, রিয়াজউদ্দিন, ফয়সল খান, নাজমুল আলম বাদল, আব্দুল মতিন ফকির, শেখ মেজবাহউদ্দিন মাসুদ, শাহাবউদ্দিন মেম্বার, চঞ্চল তালুকদার, আমিনুল হক খান সোহেল ও আমিনুল ইসলাম। ময়মনসিংহ জেলা কৃষকদলের আহবায়ক এ্যাডভোকেট আজিজুল হক খান ওই কমিটির অনুমোদন দেন। দিনাজপুরে বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল শুক্রবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আফাজউদ্দিন স্মৃতি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে রামপুর মন্ডলপাড়া গ্রামে আলহাজ্ব আমিনুল ইসলাম বৃত্তি প্রকল্প বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। আফাজউদ্দীন স্মৃতিসংঘের সভাপতি ইব্রাহিম খলিল প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম, সিনিয়র সহকারী জজ নীলফামারী মতিউর রহমান, ডা. স্টিওইউদিংটন প্রমুখ। চাটমোহরে ফারিয়ার নতুন কমিটি চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরে বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশনের (ফারিয়া) নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সভাপতি কেএম মাহমুদুর রহমান, সহ-সভাপতি খন্দকার মামুনুর রশিদ, অরুপ কুমার মজুমদার, সা.সম্পাদক মো. আমিরুল ইসলাম, সহ-সম্পাদক সেলিম আকতার রেজা,সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ প্রমুখ। ঝালকাঠিতে ৪৬ চাষীকে অনুদান প্রদান ঝালকাঠি প্রতিনিধি \ কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ঝালকাঠি সদর উপজেলায় ১০টি ব্লকের ৪৪৬ জন চাষীকে অনুদান প্রদানের কার্যক্রম সম্পন্ন করেছে ব্র্যাক। ৩শ’ একর জমিতে হাইব্রীড ধান, ভুট্টা ও সূর্যমুখী চাষের জন্য এ অনুদান সহায়তা দেয়া হয়েছে। অনুদান প্রদান অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক উপজেলা ম্যানেজার ফারুকুজ্জামান, কৃষিবিদ বজলুর রহমান, অনিমেষ চক্রবর্তী, আখি বিশ্বাস ও রবিউল ইসলাম, মিলন সেন প্রমুখ। ব্রিজে ক্ষতিগ্রস্তদের চেক প্রদান হোমনা সংবাদদাতা \ তিতাস নদীর ওপর নির্মাণাধীন হোমনা-বাঞ্ছারামপুর সংযোগকারী ওয়াই ব্রিজের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার হোমনার রামকৃষ্ণপুর লঞ্চঘাট রোডে অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ-এর পরিচালক মাহবুবুর রহমান সিআইপি। বক্তব্য রাখেন বি-বাড়িয়া জেলার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, হোমনার ইউএনও মো. হেলাল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী এবি খোরশেদ আলম, ব্রিজ নির্মাণাধীন প্রতিষ্ঠান নাভানা গ্রুপের জিএম জিয়াউল হক, হোমনা বিআরডিবির চেয়ারম্যান এড.নজরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা প্রমুখ। বারহাট্টায় প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা বারহাট্টা, (নেত্রকোনা) সংবাদদাতা \ জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধীদের অধিকার সনদ বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা গত বৃহস্পতিবার বারহাট্টায় অনুষ্ঠিত হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতি বারহাট্টা কেন্দ্র আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সাইফুজ্জামান ও সিফাত, ই, ইসলাম নিতা মূল নিবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ মোঃ আব্দুল কাদির প্রমুখ বক্তব্য রাখেন। অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে আলোচনা কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা \ কুয়াকাটা সংলগ্ন মম্বিপাড়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। সভাপতিত্ব করেন সত্সঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ধৃতব্রত আদিত্য। আলোচনা করেন কলাপাড়া পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, কানাইলাল পাল, প্রীতিরিত্তিক, প্রদীপ মন্ডল, প্রমথ পার্থ রঞ্জন শর্মা, সত্সঙ্গ মম্বীপাড়ার সভাপতি সুধন্য কর্মকার গোসাই। মান্দায় বিজ্ঞান মেলা মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী ও জেলা শিক্ষা অফিস, নওগাঁর নির্দেশনায় মান্দা উপজেলায় ৭ জানুয়ারি থেকে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার সতীহাটে অবস্থিত সতীহাট কে.টি হাইস্কুল অ্যান্ড কলেজ এ বিজ্ঞান মেলার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক অমল চন্দ্র সরকারসহ অন্য শিক্ষকরা। নবীনগরে আওয়ামী লীগের প্রতিবাদ সভা নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগ নেতা শহীন সরকারের মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের প্রতিবাদে গতকাল শুক্রবার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। ডুমুরিয়ায় ২৭ কার্তুজসহ যুবক আটক ডুমুরিয়া খুলনা সংবাদদাতা \ ডুমুরিয়া থানা পুলিশের একটি টহল দল বৃহস্পতিবার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মেছাঘোনা নামক স্থানে একটি মহেন্দ্র গাড়ি থেকে ইটালির তৈরি ২৭টি বন্দুকের (এলজি) তাজা কার্তুজসহ উপজেলার সাহস কুমারঘাটা গ্রামের আব্দুল মজিদ মোল্যার ছেলে একে কে এম তৈয়েবুর রহমান খালিদকে(২৯) আটক করে। আগৈলঝাড়া বিএনপির গণসংযোগ আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা \ বিএনপির কেন্দ্রীয় মহাসচিব ফকরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান গণসংযোগ ও সভা করেছেন। গতকাল শুক্রবার উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাঁশাইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সভা করেছেন। বিশ্বনাথে এডুকেশন ট্রাস্টের মতবিনিময় বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট স্থানীয় কমিটির সঙ্গে বৃহস্পতিবার উপজেলা সদরের কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন। ট্রাস্টের ট্রাস্টি মো. পংকি খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আসাদুর রহমান আসাদ। বোদায় বিএনপির পতাকা মিছিল বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবিতে পঞ্চগড়ের বোদায় উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার কালো পতাকা সহকারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে কয়েকশ’ বিএনপি নারী ও পুরুষ নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বিএনপি নেতা মোতাহার হোসেন, আব্দুস সামাদ বক্তব্য রাখেন। পঞ্চগড়ে মোটরসাইকেল ছিনতাই বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের বোদায় বাঁশ ফেলে সড়ক অবরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বোদা থানায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বোদা মাড়েয়া পাকা সড়কের বালাভীড় নামক স্থানে। গাংনীতে বোমা বিস্ফোরণ গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে জোড়পুকুরিয়া বাজারের পার্শ্বে গ্রামীণ ফোনের টাওয়ারের পার্শ্বে বোমার বিস্ফোরণ ঘটে। গাংনী থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বোমা বিস্ফোরণের ঘটনার সত্যতা স্বীকার করেন। নগরকান্দায় শীতবস্ত্র বিতরণ নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। গতকাল শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দায় দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।