বোচাগঞ্জে দুই সহোদরের একই রাতে মৃত্যুতে শোকের ছায়া

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:২০
বোচাগঞ্জ উপজেলায় দুই সহোদর ভাই হঠাত্ অসুস্থ হয়ে একই রাতে মারা গেছে। জানা গেছে, উপজেলার ৩নং মুশিদহাট ইউপির পড়িয়ালপুর গ্রামের মৃত্যু শরিফউদ্দীনের পুত্র মোঃ ওবায়দুর রহমান (৪৬), মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক (৩৩), একই সময়ে তীব্র জ্বর ও শরীর ব্যথা নিয়ে ৭ জানুয়ারি রাতে দিনাজপুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ৯ জানুয়ারি রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়। ঐ দিন রাতেই মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে তারা দু’ভাই মৃত্যুর কোলে ঢলে পড়েন। রংপুর মেডিক্যাল কলেজের কর্তব্যরত ডাক্তার তাদের পরিবারকে জানান, ভাইরাসজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।