বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বামনা ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে ডাকাতির সময় ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় ডাকাত ও গৃহবধূ গুরুতর আহত হয়। ডাকাতরা প্রায় তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ আহত ডাকাত দলের সদস্যকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সরেজমিনে জানা যায়, রাত একটার দিকে বারেক জমাদ্দারের ঘরের দরজা ভেঙ্গে ১০-১১ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল প্রবেশ করে ছেলে নিপনকে বেঁধে ফেলে। তার স্ত্রী জলী বেগমকে ডাকাতরা বেদম প্রহার করে গুরুতর আহত করে। আলমারী ভেঙ্গে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে পরিবার প্রধান বারেক জমাদ্দারকে খুঁজতে থাকে। একপর্যায়ে তার রুমের দরজা কুঠার দিয়ে ভাঙ্গার চেষ্টা করলে তিনি ভিতর থেকে তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে একাধিক রাউন্ড গুলি করলে ডাকাতরা আহত হয়। এসময় ডাকাতরাও পাল্টা গুলি করলে বারেক তাদের লক্ষ্য করে ২২ রাউন্ড গুলি করে।
