চট্টগ্রামে রেললাইনের পাশে গার্মেন্টস কর্মীর লাশ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৬
নগরীর বন্দর থানাধীন দক্ষিণ হালিশহর এলাকা থেকে মো. ইমরান মিয়া (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টায় নিউমুরিং তক্তারপুল এলাকার রেললাইনের পাশে এক নালা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ইমরান কুমিল্লা জেলার হোমনা থানার সুভারামপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি বন্দর এলাকায় ‘এমএলসি অ্যাপারেলস’ গার্মেন্টস কারখানায় কাজ করতেন বলে বন্দর থানা সূত্রে জানা গেছে। অতিরিক্ত মাদকসেবনের কারণে ইমরানের মৃত্যু ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।