ভোলায় বিদ্যুত্ বিপর্যয়

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
ভোলা শাহবাজপুর গ্যাসফিল্ডে যান্ত্রিক বিপর্যয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত তিনদিন যাবত্ ভোলার ৩৪.৫ মেগাওয়াট কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্র বন্ধ রয়েছে। ফলে ভোলার বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। অপরদিকে বরিশাল থেকে নদীর তলদেশ দিয়ে আনা ৩৩ কেভি গ্রিড সঞ্চালন লাইনের সাড়ে তিন কিমি সাব-মেরিন ক্যাবল ড্যামেজ হয়ে যাওয়ায় ঐ সঞ্চালন লাইনেও বিকল্প বিদ্যুত্ সরবরাহ সম্ভব হচ্ছে না। জরাজীর্ণ পটুয়াখালী-ভোলা বিকল্প সঞ্চালন লাইনে সীমিত বিদ্যুত্ গুরুত্বপূর্ণ কিছু এলাকাতে সরবরাহের চেষ্টা চলছে। ভোলা শহর ব্যতীত বেশির ভাগ এলাকা অন্ধকারে। বিদ্যুতের অভাবে বরফকলগুলোও বন্ধ। ভোলা শহরে প্রতিটি ফিডারে দীর্ঘক্ষণ লোডশেড করা হচ্ছে। কুইক রেন্টালের ম্যানেজার প্রকৌশলী হাফিজ আহম্মেদ জানান, শাহবাজপুর গ্যাসফিল্ডের হাই প্রেসার ইউনিট বিকল হয়ে পড়ায় গত তিনদিন যাবত্ বিদ্যুত্ কেন্দ্র গ্যাসের অভাবে চালু করা যাচ্ছে না। পাশাপাশি বিকল্প বরিশাল-ভোলা ৩৮ কিঃমিঃ সঞ্চালন লাইন ও স্থানীয় পাওয়ার স্টেশনের পিডিবির ৬ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র অচল থাকায় নির্ধারিত সময়ের পরও বিদ্যুত্ কেন্দ্রটি রক্ষণাবেক্ষণ কাজে যেতে পারছে না। বরিশাল-ভোলা সঞ্চালন লাইনে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এ পর্যন্ত ৪/৫ বার বিকল হয়েছে। লাইনটি ঝুঁকিপূর্ণ। ভোলা বিদ্যুত্ বিভাগের একজন সহকারী প্রকৌশলী জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিকল্প লাইনের সাব-মেরিন ক্যাবলসহ মেরামত কাজ শুরু হয়েছে।