পুলিশ বাহিনীতে একসঙ্গে ২২৩ কর্মকর্তার পদোন্নতি অতীত রেকর্ড ভেঙ্গেছে। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভ থাকলেও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। নানা জটিলতার কারণে অতীতে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি বছরের পর বছর ঝুলে ছিল। এ তথ্য জানিয়েছেন, পুলিশ সদর দফতরের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, কোন ধরনের রাজনৈতিক বিবেচনায় কোন ধরনের পদোন্নতি দেয়া হয়নি। যারা বঞ্চিত হয়েছেন তাদের পদোন্নতি সংশ্লিষ্ট কোন কাগজ ছিল না। এ জন্যই তারা বাদ পড়েছেন। আশা করা যায়, পরবর্তীতে তারাও পদোন্নতি পেয়ে যাবেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদোন্নতি সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেট তালিকায় রয়েছেন ২৫ জন পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), ৩৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার ও ১৬১ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ সুপার থেকে উপ-পুলিশ মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে যারা পদোন্নতি পেলেন: স্পেশাল ব্রাঞ্চের এএফএম মাসুম রব্বানী, ময়মনসিংহের গোলাম কিবরিয়া, মানিকগঞ্জের মোহাম্মদ আলী, বাগেরহাটের খোন্দকার রফিকুল ইসলাম, এপিবিএন (ঢাকা) হাসিব আজিজ, এপিবিএন (৮ম সিলেট) হাসানুল হায়দার, সিআইডির মোশরফ হোসেন, পুলিশ স্টাফ কলেজের মতিউর রহমান, মোঃ শাহআলম, পুলিশ সদর দফতরের ফিরোজ আল মুজাহিদ, বনজ কুমার মজুমদার, ময়মনসিংহের গোলাম কিবরিয়া, সিআইডির মোখলেছুর রহমান, মাহবুবুল আলম, দিনাজপুরের মোঃ মইনুল ইসলাম, সিরাজগঞ্জের হুমায়ুন কবির, নওগাঁর এ এফ এম বেলালুর রহমান, কুমিল্লার মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জের মোঃ শাহাবুদ্দিন খান, সিলেটের মীর রেজাউল আলম ও ডিএমপির মোসলেহ উদ্দিন আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন:ডিএমপির ওয়ালিদ হোসেন, এপিবিএন (৭তম ঢাকা) মোঃ আব্দুল্লাহ আরেফ, বিধান ত্রিপুরা, কানিজ ফাতেমা, ফরিদা ইয়াসমিন, নিজামুল হোসেন মোল্লা, নীহার রঞ্জন হাওলাদার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, শেখ রফিকুল ইসলাম, মারুফ হোসেন সরদার, বিপ্লব কুমার সরকার, পুলিশ সদর দফতরের রেবেকা সুলতানা, জালাল উদ্দিন আহমেদ, হুমায়ুন কবির, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেদোয়ান, মোয়াজ্জেম হোসেন, সিআইডির শামীমা ইয়াসমিন, এসবির সুলতানা নাজমা হোসেন, আশিক সাঈদ, সুলমাহবুবুর রহমান, নোয়াখালীর ইলিয়াছ শরীফ, পুলিশ সদর দফতরের সাঈদ তারিকুল ইসলাম, গাইবান্ধার একেএম নাহিদুল ইসলাম, মাদারীপুরের ফরিদুল ইসলাম, স্টাফ কলেজের মাসুদ করিম, জয়পুরহাটের হামিদুল আলম, রংপুরের রশীদুল হাসান, এপিবিএন (১ম ঢাকা) তোফায়েল আহম্মদ, চট্টগ্রামের আব্দুর রহিম শাহ চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঞ্জয় কুমার কুন্ডু, রাজশাহীর এস এম এমরান হোসেন, সিআইডির মোহাম্মদ হারুন উর রশিদ, রংপুর পিটিসির মুসফিকুর রহমান ও চাঁদপুরের আমীর জাফর।
