রোকেয়া ভার্সিটি ও মাধ্যমিক শিক্ষকদের উপর হামলায় জামায়াতের প্রতিবাদ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা এবং রাজধানীতে আন্দোলনরত ননএমপিও শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গত ১০ জানুয়ারি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর ভিসিপন্থি সন্ত্রাসীদের সশস্ত্র হামলা আবারো প্রমাণ করেছে কারা শিক্ষাঙ্গনকে অশান্ত করে রেখেছে। তারা শিক্ষকদের ওপর এসিড নিক্ষেপ করেছে। সন্ত্রাসের নিকট সকলেই অসহায় হয়ে পড়েছে। একইদিন রাজধানীতে আন্দোলনকারী ননএমপিও শিক্ষক-কর্মচারীদের সাথে সরকারের নির্মম ব্যবহার কাম্য হতে পারে না। তিনি এ দু’টি ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। - প্রেস বিজ্ঞপ্তি