গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২০:০১
একটা বয়স পর্যন্ত নানা ধরনের ভিডিও গেমের প্রতি আকর্ষণ সবার মাঝেই থাকে। সেই সাথে অনেকের প্রিয় চরিত্রের তালিকাতেও ঠাঁই করে নেয় ভিডিও গেমের বিভিন্ন চরিত্র বা সামগ্রী। আর এ ধরনের ভিডিও গেম পাগল মানুষদের জন্যই নানা ধরনের স্মারক উপকরণের ব্যবসা করে থাকে বহু প্রতিষ্ঠান। মজার বিষয় হলো, এ ধরনের স্মারক উপকরণ বা ভিডিও গেম মেমোরেবিলিয়া সংগ্রহ করেই সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আমেরিকার কলোরাডোর অধিবাসী ৩১ বছর বয়সী যুবক ব্রেট মার্টিন। আর বর্তমানে তার সংগ্রহে থাকা বিভিন্ন ভিডিও গেমের স্মারক উপাদানের মোট সংখ্যা হলো ৮,০৩০ টি। ব্রেটের বয়স যখন আট বছর তখন তার বাবা-মা তাকে প্রথম স্মারকটি উপহার দিলেও মূলত গেল ১২ বছর ধরে অনলাইন শপিং সাইট ই-বে’র মাধ্যমেই নিজের এই বিপুল সংগ্রহ গড়ে তুলেছেন ব্রেট। আর এজন্য তিনি ব্যয় করেছে এক লক্ষ মার্কিন ডলার বা ৮০ লক্ষ টাকা সমপরিমাণ অর্থ।