২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২০:০২
সামাজিক বিজ্ঞান মুহাম্মদ শাহীন আল মামুন সহকারি শিক্ষক বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় পৌরনীতি অংশ গতকালের পর ৫১। কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ নয়? উত্তর:প্রতিরক্ষা বাহিনী। ৫২। উদ্দেশ্যনীতির ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর:২ ভাগে। ৫৩। কে অভিজাততন্ত্রকে সর্বাপেক্ষা উত্তম সরকার বলে উল্লেখ করেছেন? উত্তর: এরিস্টটল। ৫৪। এরিস্টটলের মতে সরকারের চরম ক্ষমতা যখন বহুজনের হাতে ন্যস্ত থাকে এবং যদি তা বিকৃতরূপ ধারণ করে তখন তাকে কী বলে? উত্তর:গণতন্ত্র। ৫৫। কোন রাষ্ট্রবিজ্ঞানীর সরকারের আধুনিক শ্রেণিবিভাগ সর্বোত্তম? উত্তর:লিকক। ৫৬। মুসোলিনী কোন দেশের একনায়ক ছিলেন? উত্তর:ইটালী। ৫৭। যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে কী বলে? উত্তর:গণতন্ত্র। ৫৮। গণতন্ত্রের জনপ্রিয় সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর:আব্রাহাম লিংকন। ৫৯। গণতন্ত্রের প্রকারভেদ কয়টি? উত্তর:২ টি। ৬০। প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত ছিল? উত্তর: প্রাচীন গ্রিসে। ৬১। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কোন ধরনের গণতন্ত্র প্রচলিত - উত্তর:পরোক্ষ। ৬২। কোনটি আধুনিককালের সর্বাপেক্ষা জনপ্রিয় শাসন ব্যবস্থা? উত্তর:গণতন্ত্র। ৬৩।কোন ধরনের সরকারের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করে- উত্তর:নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ৬৪। কোন দেধে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র- উত্তর:গ্রেট ব্রিটেন। ৬৫। কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন? উত্তর:মার্কিন যুক্তরাষ্ট্র। ৬৬। কে দেশের জরুরী অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন? উত্তর:রাষ্ট্রপতি। ৬৭। স্থানীয় সরকারসমূহ কোন সরকারের নিকট হতে ক্ষমতা লাভ করে? উত্তর:কেন্দ্রীয় সরকার। ৬৮। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে গঠিত সরকার কোনটি? উত্তর:যুক্তরাষ্ট্রীয়। ৬৯। কোন দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান? উত্তর:ভারত। ৭০। সরকারের কয়টি বিভাগ আছে? উত্তর: ৩টি। ৭১। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী? উত্তর: কংগ্রেস। ৭২। ব্রিটেনের আইনসভার নাম কী- উত্তর: পার্লামেন্ট। ৭৩। কোন দেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট- উত্তর:বাংলাদেশ। ৭৪। গ্রেট ব্রিটেনের আইনসভা কেমন? উত্তর:দ্বি-কক্ষবিশিষ্ট। ৭৫। সরকারের তিনটি বিভাগের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে- উত্তর:আইনসভা। ৭৬। আইনসভা কীরূপ সংস্থা- উত্তর:জনসাধারণের প্রতিনিধিত্বমূলক সংস্থা। ৭৭। আইনসভার কাজ কী? উত্তর: আইন প্রনয়ণ করা। ৭৮। শাসন বিভাগ কে নিয়ন্ত্রণ করে? উত্তর: আইনসভা। ৭৯। রাষ্ট্রপ্রধান থেকে গ্রাম্য চৌকিদার পর্যন্ত সকল কর্মচারীদের নিয়ে কোনটি গঠিত? উত্তর: শাসন বিভাগ। ৮০। নাবালকের অভিভাবক নিয়োগ করা কোন বিভাগের কাজ? উত্তর:বিচার বিভাগের। ৮১। যে ব্যক্তি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শাসন কাজে অংশগ্রহণ করেন, তিনি হলেন- উত্তর:জনপ্রতিনিধি। ৮২। নির্বাচন পদ্ধতি কত প্রকার? উত্তর:২ প্রকার। ৮৩। বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হন- উত্তর:জনসাধারণের প্রত্যক্ষ ভোট। ৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতির নির্বাচন? উত্তর:পরোক্ষ নির্বাচন। ৮৫। রাষ্ট্র ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে। উত্তর:নির্বাচন। ৮৬। সততার সাথে উপযুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচন না করলে সরকার কেমন হবে? উত্তর:দুর্বল ও অযোগ্য। ৮৭। রাজনৈতিক দল কীভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে চেষ্টা করে? উত্তর:শাসনক্ষমতা দখল করে। ৮৮। রাজনৈতিক দলের সুন্দর সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর: ম্যাকাইভার। ৮৯। রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি কোন ধরনের শাসন ব্যবস্থায়- উত্তর:গণতান্ত্রিক। ৯০। রাজনৈতিক দল কীভাবে নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করে? উত্তর:দলের আদর্শ ও রাষ্ট্রের সমস্যার ভত্তিতে। ইংরেজি প্রথমপত্র এস. এম. মুরাদ হোসেন সিনিয়র শিক্ষক, ইংরেজি বিভাগ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,পিলখানা, ঢাকা। গতকাল প্রকাশিত মডেল প্রশ্নের উত্তর Question no: 01 (a +i).approach to something (b + iv).examination skill (c + ii).before starting to write (d +iii).describe in detail (e +iii).to fix up Question no: 02 (a).False: Correct answer: Success in the exam depends equally on exam skill and the subject knowledge. (b).True (c).False: Underling the key words help you get the directions properly. (d). True (e).Students should go through the question paper minutely. Question no: 03 (a).plays (b).check (c).ready (d).examination (e).elaborate (f).unnecessary (g).answer (h).through (i).waste (j).helps Question no: 06 (a).attempt (b).follow (c).idea (d).go (e).writing (f).underline (g).key (h).has been (i).do (j).legible Question no: 09 (a).problems (b).polluted (c).wastes (d).cleared (e).climate (f).heat waves (g).disaster (h).form (i).noise (j).work Question no: 10 (a).happiness (b).cannot (c).life (d).complete (e).what (f).factor (g).think (h).have (i).becomes (j).money Question no: 11 Every nation must have some glorious days. Our nation has also some glorious and memorable days. These days are 21st February, 26th March, 16th December etc. These days are observed every year with due solemnity. The 16th December is the most glorious and significant day for the people of Bangladesh. 26th March is the Independence Day. 21st February is the National Mourning Day. 21st February is now the International Mother Language Day. These days will always inspire us in nation building. Our nation will remain indebted to the martyrs of these days. Question no: 12 h + a + i + j + e + b + g + c + f + d বাংলা দ্বিতীয়পত্র পতিতপাবন মণ্ডল সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরীজ হাইস্কুল, ঢাকা প্রিয়, এস,এস,সি পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয়পত্রে অনুবাদে পূর্ণ নম্বর অর্থাত্ ৫ এ ৫ পাওয়া কঠিন কিছু না, প্রচলিত বইগুলোতে যে সব অনুবাদ উত্তর দেওয়া আছে তা অনেকাংশে অপূর্ণ বা যথাযথ নয়, তাই তোমাদের জন্য কিছু অনুবাদের নমুনা প্রদান করলাম। এগুলোর মতো নিজে নোট করে নিয়ে পড়লে অবশ্যই ৫ এ ৫ পাবে। তোমাদের অনুবাদের নম্বর বণ্টন থাকে এ রকম- ঠিক অনুবাদে ৪ এবং ভাষা শৈলীতে ১ মোট ৫ তাই অনুবাদের ভাষা অনুপম শিল্পের ছোঁয়ায় নন্দিত শিল্পমণ্ডিত হওয়া আবশ্যক। ০১.It is impossible to describe the beauty of the Taj in words. It has been called a dream in marble and a tear drop on the cheeks of time but the fairest phrases fail to do justice to the surpassing creation of art. The Taj is best seen by moonlight when the dazzling white of the marble is mellowed into a dreamy softness. The most charming view, perhaps, is obtained from the palace on the opposite bank of the river. বঙ্গানুবাদ: তাজমহলের সৌন্দর্য অনির্বচনীয়। একে মার্বেল পাথরের মধ্যে স্বপ্ন এবং কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু এ চমত্কার নান্দনিক শব্দাবলিও শিল্পকলার এ অনন্য সৃষ্টির প্রতি সুবিচার করতে ব্যর্থ। জ্যোত্স্না প্লাবিত রাতে যখন মার্বেল পাথরের চোখ ধাঁধানো শুভ্রতা স্বপ্নময় কোমলতায় আবিষ্ট হয় তখনই তাজমহলকে সব চেয়ে সুন্দর দেখায়। তাজমহলের সবচেয়ে সুন্দর দৃশ্য সম্ভবত নদীর অপর তীরের প্রাসাদ থেকে দেখা যায়। ০২.A student is a learner. At first he will give attention to his studies. He should go through with his home work and attend school regularly. A good student reads a lot even outside his prescribed text books. He loves knowledge for the sake of knowledge. He loves his teachers as he loves his parents. বাংলা অনুবাদ: ছাত্র একজন শিক্ষার্থী। প্রথমত সে তার পড়াশুনায় মনোযোগী হবে। সে নিয়মিত তার ‘বাড়ির অধ্যয়নকারী কাজগুলো’ করবে এবং বিদ্যালয়ে যাবে। ভালো ছাত্র তার নির্ধারিত পাঠ্যসূচির বাইরেও প্রচুর পড়াশুনা করে। সে জ্ঞানের সার্থেই জ্ঞানকে ভালোবাসে। পিতামাতার মতোই সে তার শিক্ষককে ভালোবাসে। ০৩. Books are men’s best companion in life. You may have good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and may harm. But books will always stay with you. বাংলা অনুবাদ: বই মানব জীবনের সর্বোত্তম বন্ধু। তোমার অনেক ভালো বন্ধু থাকতে পারে, কিন্তু প্রয়োজনের সময় তুমি তাদের পাবে না। তারা তোমার সাথে ভদ্রভাবে কথা নাও বলতে পারে। তাদের মধ্যে দু’একজন কৃত্রিম বন্ধু বলে প্রমাণিত হতে পারে এবং তারা তোমার অনেক ক্ষতি করতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকবে। পরবর্তী অংশ আগাামীকাল