প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত মঙ্গলবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য জীববিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়।
আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (পদার্থবিজ্ঞান)
নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ
দুইটি গাড়ি P ও Q এর বিভিন্ন সময়ের গতিবেগ নিচের গ্রাফে যথাক্রমে ODE ও OABC লেখ দিয়ে দেখানো হলোঃ
এখানে, P ও Q গাড়ির ভর যথাক্রমে 600 kg ও 800 kg।
ক. শক্তির মাত্রা কী?
খ. ঋণাত্মক কাজ বলতে কী বোঝায়?
গ. গ্রাফে দেখানো O বিন্দু থেকে A বিন্দু পর্যন্ত Q গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো।
ঘ. “গ্রাফে প্রদত্ত A, B, C, D ও E বিন্দুগুলোতে গাড়ি দুইটির গতিশক্তি তুলনা করলে D বিন্দুতে গতিশক্তির মান সবচেয়ে বেশি হবে এবং C বিন্দুতে গতিশক্তির মান সবচেয়ে কম হবে” – উক্তিটি মূল্যায়ন করো।
নমুনা উত্তর
ক. শক্তির মাত্রা হলো [ML2T-2] ।
খ. যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে। এটি নিচের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যায়ঃ
একটি কলমকে যদি মেঝে থেকে টেবিলের উপর ওঠানো হয় সেক্ষেত্রে এর উপর দুইটি বল কাজ করে। এর একটি হলো অভিকর্ষ বল যা নিচের দিকে কাজ করে। কিন্তু কলমটির সরণ হচ্ছে উপরের দিকে। অর্থাত্ অভিকর্ষ বল যেদিকে কাজ করে কলমটির সরণ হচ্ছে তার বিপরীত দিকে। তাই মেঝে থেকে টেবিলের উপর একটি কলম ওঠানোর সময় অভিকর্ষ বলের প্রেক্ষিতে ঋণাত্মক কাজ হয়।
গ. সময়ের সাথে Q গাড়িটির গতিবেগ প্রদত্ত গ্রাফে OABC লেখ দিয়ে দেখানো হয়েছে।
যেহেতু OA অংশটি একটি সরলরেখা, সেহেতু এইক্ষেত্রে গাড়িটি সুষম ত্বরণে আছে। এই অবস্থায় গাড়িটির অতিক্রান্ত দূরত্বের সমীকরণ হবে,
এখানে আদিবেগ, u = গ্রাফের O বিন্দুতে বেগে = 0 ms-1
শেষবেগ, v = গ্রাফের A বিন্দুতে বেগ = 20 ms-1
অতিক্রান্ত সময়, t = O ও A বিন্দুর মধ্যর্বতী সময়ের ব্যবধান = 1 h = 3600 s
তাহলে উপরোক্ত সূত্রানুসারে,
তাহলে গ্রাফে দেখানো O বিন্দু থেকে A বিন্দু পর্যন্ত Q গাড়িটির অতিক্রান্ত দূরত্ব = 3.6 km
ঘ.আমরা জানি, গতিশক্তি = ½ mv2
যেহেতু গ্রাফের A, B ও C বিন্দুগুলো Q গাড়ির ক্ষেত্রে, সেহেতু এইসব ক্ষেত্রে গাড়ির ভর হবে 800 kg। আবার, গ্রাফ থেকে দেখা যাচ্ছে A ও B বিন্দুতে গাড়িটির বেগ হলো 20 ms-1 এবং C বিন্দুতে বেগ হলো 15ms-1। তাহলে উপরোক্ত সূত্রানুসারে
A ও B বিন্দুতে গাড়িটির গতিশক্তি = ½ x 800 kg x (20ms-1)2
= 160000 J = 1.6 x 105 J
C বিন্দুতে গতিশক্তি = ½ x 800 kg x (15ms-1)2
= 90000 J = 9 x 104 J
আবার যেহেতু গ্রাফের D ও E বিন্দুগুলো P গাড়ির ক্ষেত্রে, সেহেতু এইসব ক্ষেত্রে গাড়ির ভর হবে 600 kg। আবার, গ্রাফ থেকে দেখা যাচ্ছে D ও E বিন্দুগুলোতে গাড়িটির বেগ হচ্ছে যথাক্রমে 25ms-1 ও 10ms-1। তাহলে উপরোক্ত সূত্রানুসারে
D বিন্দুতে গতিশক্তি = ½ x 600 kg x (25ms-1)2
= 187500 J = 1.87 x 105 J
E বিন্দুতে গতিশক্তি = ½ x 600 kg x (10ms-1)2
= 30000 J = 3 x 104 J
উপরোক্ত গাণিতিক হিসাব থেকে বলা যায়, প্রদত্ত উক্তিটি পুরোপুরি সত্য নয়। এইক্ষেত্রে যদিও D বিন্দুতে গতিশক্তি সবচেয়ে বেশি, C বিন্দুতে গতিশক্তির মান সবচেয়ে কম নয়। সবচেয়ে কম গতিশক্তি হলো E বিন্দুতে।
আজকের সৃজনশীল প্রশ্ন (জীববিজ্ঞান)
নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ
একদিন সেলিম দেখল তার প্রতিবেশীর কয়েকটি ছাগল তার ক্ষেতে লাগানো বেশ কিছু লাউশাকের ডগা খেয়ে ফেলেছে। এতে তার খুব মন খারাপ হলো। কিন্তু কয়েকদিন পর সে লক্ষ করল ছাগলে খাওয়া লাউশাকের কক্ষ মুকুল গুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়ে শাখা প্রশাখায় পরিণত হয়েছে। তাতে তার মন ভাল হয়ে গেল।
ক. অগ্রমুকুলের কোষগুলো কী ধরনের কোষ?
খ. আমাদের দেশে সাধারণত মে-জুন মাসে শিম হয় না কেন, ব্যাখ্যা করো।
গ. ছাগলে খাওয়া লাউশাকের কক্ষ মুকুলগুলোর দ্রুত বৃদ্ধি হয়ে শাখা প্রশাখায় পরিণত হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উপরোক্ত ঘটনা থেকে সেলিম যে শিক্ষা লাভ করলো তা কাজে লাগিয়ে সে কীভাবে আর্থিকভাবে লাভবান হতে পারে, তা সাজিয়ে লেখ।
প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং মঙ্গলবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।
তোমাদের মতামত
এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায়
ইমেইল:[email protected]
মোবাইল :01681035797
