গতকাল শনিবার ভোরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের গনকপাড়া গ্রামে চম্পা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে হাফিজুর নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন। গ্রামবাসীদের সূত্রে জানা যায়, ৩ দিন আগে গনকপাড়া গ্রামে চম্পার পিতা চাঁদ মিয়া (ভগলু) ও মফিজল হকের মধ্যে মাটির ডালি ভর্তির পরিমাণ নিয়ে হাতাহাতি হয়। এরপর গতকাল শনিবার ভোরে বাঁশঝাড়ের কাছে চম্পার লাশ পাওয়া যায়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মফিজল হকের পুত্র হাফিজুরকে (২৫) জনতা আটক করে পুলিশে দিয়েছে। উলিপুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
