সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দুর্গাপুর গ্রামের শাহানুর ইসলাম খোকনের পুত্র শিশু মুজাহিদুর রহমান (৮) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে চিকিত্সা-ধীন। তার চিকিত্সার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। মুজাহিদুরের দরিদ্র পিতা-মাতা ছেলের চিকিত্সার্থে সমাজের হূদয়বান ও ধনাঢ্য ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ইশার আলী গাজী, জনতা ব্যাংক, আশাশুনি শাখার চলতি হিসাব নম্বর ১৮৪৯৪/২।
