প্রথম আসরে আশানুরূপ সাফল্য না পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয়টিতে ফাইনালে খেলার লক্ষ্য সিলেট রয়্যালসের। ব্যাট-বলের লড়াইয়ে নামার আগে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা গতকাল শনিবার পুণ্যভূমি সিলেটে এসে হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ) এর মাজার জিয়ারত করেন। এছাড়াও নগরীর দু’টি স্থানে গরীব-দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করেন শীতবস্ত্র।
দলের খেলোয়াড় ও কর্মকর্তারা দুই মাজার জিয়ারত করেন। দলের সম্ভাব্য অধিনায়ক মুশফিকুর রহিম গতকাল কোন কথা বলেননি। আজ রবিবার সিলেটে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি কথা বলবেন। তবে দলের অন্যতম তারকা সোহাগ গাজী সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলে সামনে এগিয়ে যাওয়া। যাতে ফাইনাল পর্যন্ত খেলতে পারি সে লক্ষ্যেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’
