প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে মঈন-ফখরুদ্দিনকে বৈধতা দিয়েছেন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২২:০৩
এক-এগারোর দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মঈন-ফখরুদ্দিনকে বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, এক-এগারোর দিনটিকে আমরা ঘৃণার সঙ্গে পালন করছি। অথচ আওয়ামী লীগ কোন কর্মসূচি দেয়নি। আমরা যখন কালো পতাকা মিছিল করছিলাম। তখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ফখরুদ্দিন-মইন উদ্দিন সরকারকে আবারো বৈধতা দিয়েছেন। তরিকুল বলেন, স্বৈরাচার সরকারকে বৈধতা দেয়ার ইতিহাস আওয়ামী লীগের আছে। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সংকট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঢাবির সাবেক প্রো-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক তাহমিনা আকতার টফি।