শোক সংবাদ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২২:০৩
সালেহা বেগম মরহুম চাঁন মিয়া সরদারের স্ত্রী এবং ঢাকা ৭ (সাবেক-৮) আসনের সাবেক সংসদ সদস্য ও মদিনা গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক, হাজী মোঃ সেলিমের মা আলহাজ্ব সালেহা বেগম শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মরহুমার জানাজা চকবাজার শাহী মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ সকল স্তরের লোকজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজী মোঃ সেলিমের মা আলহাজ্ব সালেহা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মোঃ আব্দুল খালেক খান দৈনিক যায়যায়দিনের কলমাকান্দা প্রতিনিধি মোঃ ফখরুল আলম খসরু’র পিতা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক খান (১১৭) শুক্রবার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৮ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। বাদ আসর নাজিরপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মোঃ রুহুল আমিন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কালকিনি প্রতিনিধি মোঃ জাকির হোসেনের বড় ভাই মোঃ রুহুল আমিন (৫৫) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। জানাজা শেষে মরহুমের লাশ নিজ বাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নের ধর্জি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মোঃ রাজাউল্লাহ ঢালী দৈনিক ইত্তেফাকের ধর্মচিন্তা পাতার সহ-সম্পাদক জাকির হোসাইন আজাদী’র পিতা মো. রাজাউল্লাহ ঢালী গত ৬ জানুয়ারি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৩ কন্যা নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।