দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের ক্লিন সার্টিফিকেট দিচ্ছে দুদক :মওদুদ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২২:২৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে। দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি ও দলীয় নেতাদেরকে ক্লিন সার্টিফিকেট দিচ্ছে কশিমন। অথচ বিরোধীদলের নেতাকর্মীদের নামে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠাচ্ছে। আওয়ামী লীগ গুমের রাজনীতি শুরু করেছে। রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের ৫৬০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। বিকাশ ও শিমুলের মত দুর্ধর্ষ সন্ত্রাসীকে জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসাবশত বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে জেলে আটকে রাখা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা যুবদলের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদল সভাপতি আবদুল মতিন লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদ। বক্তব্য রাখেন আবদুল হাই সেলিম, মাহবুব আলমগীর আলো, কামাক্ষা চন্দ্র দাস, কামাল উদ্দিন চৌধুরী, হুমায়ুন কবির পলাশ, নুরুল আলম সিকদার, মাহমুদুর রহমান রিপন, জহির মওদুদ আহমদ আরো বলেন, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেয়া ভাষণে নতুন কিছুই ছিল না। প্রধানমন্ত্রী শুধু সাফল্যের কথা বলেছেন, কিন্তু ব্যর্থতার কথা বলছেন না।