শিক্ষা সংবাদ

আইইউবি-র সিপ্রং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৮:২০
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র চলতি বছরের বসন্তকালীন (সিপ্রং) সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান শনিবার, ১২ জানুয়ারী ২০১৩ অনুষ্ঠিত হয়। ঢাকার বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বরণ করে নেয়া হয় নতুন ছাত্র-ছাত্রীদের। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ওপর আলোকপাত করেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান । তিনি শিক্ষার্থীদের শিক্ষানুরাগী ও অনিসন্ধিত্সু হওয়ার পরামর্শ দেন। তিনি নতুন শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরো বলেন: “স্বপ্ন দেখো, আইইউবি সবসময় তোমাদের পাশে থাকবে; কিন্তু কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে তোমাদের নিজেদেরকেই।” তিনি উচ্চশিক্ষার জন্য আইইউবি-কে বেছে নেয়ায় নবাগতদের ধন্যবাদ জানান।