বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:০৪
বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)-এর ২য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। কার্যনির্বাহী কমিটির এবারের নির্বাচনে ২০১৩-২০১৪ কার্যমেয়াদের জন্য লুনা সামসুদ্দোহা সভাপতি, সোনিয়া বশির কবির সহ-সভাপতি (কর্পোরেট), ফারহানা রহমান সহ-সভাপতি (এন্টারপ্রাইজ), ড. সুরাইয়া পারভিন সহ-সভাপতি (সিএস প্রফেশনালস), রুমেসা হুসেইন ট্রেজারার, রেজওয়ানা খান সেক্রেটারি জেনারেল এবং সোনিয়া চৌধুরী সোবহান জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাচিত কমিটি চলতি বছরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিসরে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। উল্লেখ্য, উদ্যোক্তা, কর্পোরেট এক্সিকিউটিভ, কম্পিউটার সায়েন্স প্রফেশনাল প্রভৃতি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করতেই বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) যাত্রা শুরু করে।