আসছে পেবল ই-ওয়াচ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:০৫
ক্রাউডসোর্সিং থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার ফান্ডিং জোগাড় করতে সমর্থ হয় পেবল ই-ওয়াচ প্রকল্প। তারপর থেকেই প্রযুক্তি বিশ্ব অপেক্ষা করছে এই হাতঘড়ির জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এই মাসেই। আসছে ২৩ জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে এই হাতঘড়ির। ই-বুক রিডারে যে ডিসপ্লে ব্যবহার করা হয়, পেবল ই-ওয়াচে ব্যবহার করা হয়েছে সেই ই-ইংক ডিসপ্লে। ১.২৬ ইঞ্চি আকৃতির ডিসপ্লের এই ঘড়ি কেবল সময় দেখার জন্যই ব্যবহূত হবে না। বরং আইফোন বা অ্যানড্রয়েডের সাথে সংযুক্ত করে এতে ইমেইল পড়া বা ফোনের নোটিফিকেশন গ্রহণ করা বা আরও কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুবিধা থাকবে এতে। এর দাম রাখা হয়েছে ১৪৯ ডলার।