ইউএসবি টু এবং থ্রি ইন্টারফেসে তথ্য আদান-প্রদানে সক্ষম ট্রানসেন্ড ব্র্যান্ডের জেট ফ্লাশ ৩৬০ মডেলের নতুন তিনটি পেনড্রাইভ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ৪.৩ গ্রাম ওজনের পেনড্রাইভটি আকারে ৪৫ মিলিমিটার পুরু। দৈর্ঘ্যে ১৮.৩ মিলিমিটার এবং প্রস্থে ৭.৫ মিলিমিটার আকারে আধুনিক আর্কিটেক্ট রীতিতে তৈরি পেনড্রাইভটি ক্যাপলেস মডেলের। এই মডেলের ৮ জিবি, ১৬ জিবি এবং ৩২ জিবি স্টোরেজের পেনড্রাইভের মূল্য যথাক্রমে ৬০০ টাকা, ১০০০ টাকা এবং ২,০০০ টাকা। ফোন :০১৭১৩০৪৪৭০৩।
