বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও যুক্তরাষ্ট্রের ল ইনস্টিটিউট গতকাল রবিবার যৌথভাবে রাজধানীর একটি হেটেলে আরবিট্রেশন বিষয়ে প্রশিক্ষনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি এ উদ্যোগের জন্য বিয়াককে সাধুবাদ জানিয়ে বলেন, সরকার এ লক্ষ্যে ইতিমধ্যে সিভিল প্রসিকিউটর কোডসহ কয়েকটি গুরুত্বপূর্ন আইন সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বাধ্যতামূলক করেছে। এর সুফল পেতে দক্ষ জনবল সৃষ্টির তাগিদ দেন তিনি। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি রোকেয়া এ রহমান, ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউটের প্রশিক্ষক কার্লোস ডাভিলা প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি
