একটু বেশি সময় ধরে ভিডিও গেম খেলার কারণে মা-বাবার বকুনি খাবার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। কিন্তু বয়সটা যদি একটু বেশি হয় আর প্রয়োজনটা যদি হয় রেকর্ড গড়া তখন মা-বাবার বকুনি কিংবা অন্য কারও শাসনের তোয়াক্কা কেই বা করেন। আর এমনই এক প্রচেষ্টার মাধ্যমে সবচেয়ে বেশি সময় ধরে কম্পিউটার গেম খেলার রেকর্ডটি যারা নিজেদের দখলে নিয়েছেন তারা হলেন কানাডার ক্রিস গ¬ায়ড ও টিমোথি বেল। রেসিস্টেন্স সিরিজের একটি গেম একটানা ১২০ ঘণ্টা ৭ মিনিট খেলার মাধ্যমে দীর্ঘতম গেমিং ম্যারাথনের এই রেকর্ডটি গড়েন ক্রিস ও টিমোথি।
