বর্ণাঢ্য আয়োজন, নানা কর্মসূচি আর আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে গত শনিবার রাতে শেষ হলো দু’দিনব্যাপী পটুয়াখালীর জুবিলীয়ান উত্সব। পটুয়াখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এই জুবিলীয়ান উত্সবের। প্রাক্তন ছাত্ররা বিদ্যালয়ের পোশাক পরে এই শোভাযাত্রায় অংশ নেন। উদ্বোধন করেন প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। উত্সব কমিটির আহবায়ক ড. মোঃ আত্হার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান খান। প্রাক্তন ছাত্র সাবেক বিচারপতি এ.কে বদরুল হক ও সাবেক সচিব ধীরাজ মালাকার, জেলা প্রশাসক অমিতাভ সরকার, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব খান মোশারফ হোসেন, সাবেক ছাত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক ও সাবেক মহিলা এমপি নার্গিস আরা হক, সাবেক শিক্ষক সমশের আলী আকন্দ প্রমুখ।
এই উত্সবের দ্বিতীয় দিনে জুবিলীয়ান মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ছিল সবচে’ তাত্পর্যপূর্ণ। উদ্যাপন উপ-কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম কাওসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ১২৫ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহবায়ক ড. আত্হার উদ্দিন।
