বিএসএফ ফেরত দেয়নি ঠাকুরগাঁওয়ের ৭৫টি গরু

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫১
ঠাকুরগাঁওযের বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা সীমান্তে ধরে নিয়ে যাওয়া ৭৫টি গরু তিন দিনেও ফেরত দেয়নি বিএসএফ। শনিবার সন্ধ্যায় পতাকা বেঠক শেষে খালি হাতে বিজিবিকে ফেতর দেয় তারা। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মন্ডুমালা সীমান্তের ৩৮৩ মেইন পিলার এলাকা দিয়ে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের ৭৫টি গরু ধরে নিয়ে যায়। এ বিষয় নিয়ে কয়েক দফায় চিঠি চালাচালি করে বিজিবি। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করে বলেন, আমজানখোর, গোয়ালটলী ও রত্নাই মড়াধার গ্রামের ৬ পরিবারের ৭৫ টি গরু সীমান্ত এলাকায় ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে গরুগুলো ধরে নিয়ে যায়।