মদনে পুলিশের উপর হামলা

হ্যান্ডকাপসহ তিন আসামি ছিনতাই

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫২
মদন উপজেলার আলমশ্রী গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীকে পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। আসামিরা হচ্ছে বেবুল মেম্বার, তৌহিদ এবং মাসুদ। এদের মধ্যে বেবুল মেম্বার এবং তৌহিদ হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিল। জানা গেছে, আলমশ্রী গ্রামের বাচ্চু মিয়া এবং লুত্ফর রহমানের সাথে পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত উভয়পক্ষের তিনজন ময়মনসিংহ হাসপাতালে চিকিত্সাধীন। গত শনিবার দুপুরে পুনরায় সংঘর্ষ হয়। খবর পেয়ে মদন থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে দু’জন এসআই, দু’জন এএসআইসহ ১০ জনের একটি টিম ঘটনাস্থলে যায় এবং উভয় গ্রুপের তিনজনকে আটক করে। আটককৃতদের হ্যান্ডকাপ পরা অবস্থায় মদন থানায় নিয়ে আসার পথে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হীরার বাড়ির নিকট পৌঁছাতেই আগে থেকে ওতপেতে থাকা বেবুল মেম্বারের লোকজন রামদা, লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং আসামিদের ছিনিয়ে নেয়। হামলা চালানোর সময় আহত কনস্টেবল নায়েম হাসপাতালে চিকিত্সাধীন