টেকনাফের নাফ নদীতে নাসাকা কর্তৃক গুলিবিদ্ধ জেলে মোঃ ফারুকের খোঁজ মেলেনি ৩ দিনেও। বুধবার বিকেল কাঁকড়া শিকারকালে নাফ নদীতে গুলিবিদ্ধ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও ফারুকের কোন হদিস পায়নি বিজিবি ও স্থানীয় জেলেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের নীলা ইউনিয়নের গুদাম পাড়া এলাকার মোহাম্মদ হোছন প্রকাশ মাইন্যার ছেলে কিশোর জেলে মোঃ ফারুক ও মোঃ ইসমাইল বুধবার বিকালে নাসাকার পাস নিয়ে মিয়ানমার সীমান্তে কাঁকড়া শিকারকালে নাসাকা কর্তৃক গুলিবিদ্ধ হয়। এ সময় দুই জেলের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও অপরজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে গিয়ে অদ্যাবধি নিখোঁজ রয়েছে। পরের দিন পতাকা বৈঠকে নাসাকা গুলিবর্ষণের কথা অস্বীকার করে বলে জানান বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ক্যাপ্টেন এইচ কামরুল হাসান। অন্যদিকে ফারুকের অবর্তমানে হ্নীলা গুদাম পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
