পটুয়াখালীতে নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
গণধর্ষণসহ সকল প্রকার যৌন নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে গতকাল রবিবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস সদস্যরা এই কর্মসূচির আয়োজন করে। এতে সনাক সদস্য ছাড়াও বিভিন্ন এনজিও কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইয়েস দলনেতা মোঃ ফেরদৌস মিয়া, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, সনাকের সহ-সভাপতি জাহানারা হারুন ও সনাক পটুয়াখালীর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রব আকন।