হাজীগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫৪
শনিবার অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হেলাল-মাঈনু পরিষদ বিজয়ী হয়েছে। রাতে ফলাফল ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া। ৪নং কালচোঁ ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি সভাপতি হয়েছেন। তার সাথে প্যানেল করে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন গাজী মোঃ মাঈনুদ্দিন। পরাজিত হন সাবেক উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল। উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।