শ্রীপুরের ২৪ পর্যটক ১২টি মোটরসাইকেলযোগে ‘শ্রীপুর ট্যুরিজম’ ব্যানারে এম এম ফারুক ও খন্দকার মাসুদ রানার নেতৃত্বে সফল ‘মিশন কেওক্রাডাং অভিযান করেছেন। অভিযানটি সফলভাবে সম্পন্ন করায় ২ জানুয়ারী শ্রীপুর নবারুন ক্লাবের হল রুমে বাংলাদেশ পর্যটক সমিতি তাদের সম্বর্ধনা দেয়। পর্যটক সমিতির সভাপতি কবির মন্ডলের সভাপতিত্বে ও খ ম মহসিনের পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা হুমায়ুন কবির সরকার, সাধারণ সম্পাদক শাহজাহান মাস্টার, হালিম মাস্টার, কামরুল হাসান মন্ডল মিলন প্রমুখ। দুঃসাহসিক এই অভিযানে অংশগ্রহণকারীরা হলেন মাসুদ রানা, জুবায়ের বীন কাদের, আরিফ, নজরুল বীন রাজ্জাক, জাহিদুল, মামুন, হিজবুল, জুবায়ের বীন আসিফ, বশির, আজিজুল, ইমরান, মাহমুদুল, আফসার, সাইফুল, আকবর, নজরুল বীন রশিদ, সাইদুল, তায়েব, বাদল, মাছুম, আতিকুল, নিশাত, রুবেল ও সাংবাদিক এম.এম ফারুক।
