প্রায় তিন বছর অতিবাহিত হলেও অফিস বা উপজেলা কার্যক্রমে কোথাও উপস্থিতি নেই ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খাঁ মিলনের। তার বিরুদ্ধে রয়েছে ৮ মামলা ও গ্রেফতারি পরোয়ানা।
জানা যায়, ২০০৯ সালে নির্বাচিত হওয়ার এক বছর পর থেকেই তার কোন খোঁজ নেই। অথচ প্রতি মাসে তিনি বেতনভাতা পাচ্ছেন বলে জানা গেছে। এমনকি কোথায় আছে কেউ তা সঠিক করে বলতে পারছে না। ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুল হক তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারও কিছু জানেন না। বর্তমানে তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার নামে ঢাকায় ৩, টাঙ্গাইলে ৪ ও পাবনায় ১টিসহ মোট ৮টি মামলা রয়েছে। সর্বশেষ গত বছরের ১৬ মে র্যাব-১২ সদস্যরা ভাইস চেয়ারম্যানের বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, “তার বিরুদ্ধে কোন মামলা হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে ভাইস চেয়ারম্যানদের কাজ না থাকায় তাদের খবরও নেন না কেউ। জবাবদিহিতা না থাকায় এমনটি হচ্ছে বলে মনে করেন ইউএনও।
