নোয়াখালীতে আন্তর্জাতিক শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
নোয়াখালী বনলতা খেলাঘর আসরের আয়োজনে আগামীকাল মঙ্গলবার ৪ দিনব্যাপী আন্তর্জাতিক শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। বেগমগঞ্জের কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশ, ভারত ও নেপালের ৫শ’ শিশু-কিশোর অংশগ্রহণ করবে। গতকাল রবিবার নোয়াখালী প্রেসক্লাবে জেলা বনলতা খেলাঘর আসর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। আবদুস সাত্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিমলেন্দু মজুমদার, অধ্যাপক রমনাথ সেন, মাখন লাল দাস, আবুল ফারহা পলাশ, আবদুর রহমান, মইনুদ্দিন কিরন, আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।